সন্তানের মুখ দেখে যেতে পারলেন না শাহাদাত
সাতকানিয়ায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহাদাত হোসেনের ঘরে এসেছে নতুন অতিথি। গতকাল রোববার তার স্ত্রী আরজুমনি মদিনা জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। কিন্তু সন্তানের মুখ দেখে যেতে পারলেন না শাহাদাত। দেখার সুযোগও পাবেন না কোন দিন। মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খাওয়ার সুযোগ হলো না তার। এর আগেই মাদক বিক্রেতা তারেক ও তার সহযোগীদের ছুরিকাঘাত কেড়ে নিল তার জীবন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহাদাত হোসেন। শাহাদাত ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রোয়াজির পাড়ার মৃত মো. ইউনুছের পুত্র।
এদিকে, গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীরর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিহত শাহাদাত হোসেনের স্ত্রী। এটি তাদের তৃতীয় কন্যা সন্তান। শাহাদাত নিহত হওয়ার পাঁচ দিন পর তার স্ত্রী আরজুমনি মদিনার সন্তান প্রসবের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবজাতকের বাবা হারানোর কষ্ট নতুন ভাবে সবার হৃদয় স্পর্শ করেছে। সন্তানকে যাবতীয় প্রতিকূলতায় পরম মমতায় আগলে রাখেন বাবা। বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে তপ্ত রোদে একখণ্ড মেঘ। আর এই নবজাতক দুনিয়াতে আসার আগেই হারিয়ে ফেলেছে নির্ভরতার প্রতীক বাবাকে। কোন দিন বাবা ডাকার সুযোগ পাবে না এই শিশু। পাবে না বাবার আদর–স্নেহ। মাদক বিক্রেতাদের ধারালো ছুরি জন্মের আগেই কেড়ে নিয়েছে বাবার সব ভালবাসা।
নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহাদাতের শাশুড়ি মরিয়ম বেগম জানান, শাহাদাত বেঁচে থাকলে আরজুমনিকে নিয়ে (শাহাদাতের স্ত্রী) হাসপতালে আসতো। মেয়েকে কোলে নিয়ে আদর করতো। ভাগ্যের কি নির্মাম পরিহাস, আজ শাহাদাত নেই। তাকে বেঁচে থাকতে দিল না। মাদক বিক্রেতাদের ছুরিকাঘাত কেড়ে নিয়েছে শাহাদাতের জীবন।
তিনি আরো জানান, শাহাদাতের বড় স্বপ্ন ছিল মেয়েদেরকে কোরআনে হাফেজা বানাবেন। আপনারা সকলে দোয়া করবেন আমার নাতনিদেরকে কোরআনে হাফেজা বানিয়ে যেন শাহাদাতের স্বপ্ন পুরণ করতে পারি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার