পবিপ্রবি ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সভাপতির ছাত্রত্ব বাতিল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের ছাত্রত্ব বাতিল। আরাফাত ইসলাম খান সাগরের মাষ্টার ডিগ্রি প্রোগ্রামে ভর্তি আবেদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ৯ নভেম্বর ( বৃহস্পতিবার) পোস্টগ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ০৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত পোস্টগ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৬৩তম সিদ্ধান্ত মোতাবেক জুলাই-ডিসেম্বর'২০২২ সেশনে মাস্টার ডিগ্রী প্রোগ্রামের ভর্তি স্থগিতকৃত ছাত্র মোঃ আরাফাত ইসলাম সাগর ও গোলাম রব্বানী সুহৃদ এর আবেদনে তাদের নিজেদের স্বাক্ষর না থাকায় তাদের আবেদন দুইটি বাতিল হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুঠোফোনে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সাথে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয় নাই।
এ বিষয়ে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক বলেন," প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত ছিলোনা। এমনকি আবেদনে নিজেদের স্বাক্ষরও ছিলো না।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, " সে বর্তমানে আমাদের শিক্ষার্থী নেই। তার মাষ্টার ডিগ্রি প্রোগ্রামে ভর্তি আবেদন বাতিল হয়েছে। "
উল্লেখ্য,গত ২৯ সেপ্টেম্বর সংগঠনের শৃংঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয়-এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পবিপ্রবি সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied