চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় লিটনের অপর দুই সহযোগি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগি অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আটককৃত লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন