ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের খাদ্য বিতরণ
করোনায় লকডাউনে নিম্নআয়ের ও শ্রমজীবী ৫০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা। সোমবার (৯ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর ও কোর্ট চত্বরসহ বেশ কয়েকয়টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অনুমপ কুমার রায়, সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বিশিষ্ট সমাজসেবক ও দই ঘরের স্বত্বাধীকারি অতুল পাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সাধারণ সম্পাদক নূরে আলম উজ্জল, শাপলা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, গণসংগীত মঞ্চের সাধারণ সম্পাদক মুসা রাখাল, গণসংগীত মঞ্চের সহ-সভাপতি ও বিশিষ্ট গণসংগীতশিল্পী ছানোয়ার হোসেন ছানু, গ্রিন থিয়েটারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুমপ কুমার রায় জানান, করোনায় লকডাউনের এই সময়ে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা কষ্টে দিনাতিপাত করছেন। এসব মানুষের পাশে থেকে একবেলা খাবার তুলে দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের শুরু থেকেই জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন প্রচারণা, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied