সাতকানিয়ায় হত্যাকান্ডের দুই বছর পরে গ্রেফতার শহিদুল্লাহ
চট্টগ্রামের সাতকানিয়ায় এক হত্যান্ডের প্রধান আসামীকে দীর্ঘ ২বছর পর গ্রেফতার হয়।গ্রেফতারকৃত আসামী শহিদুল্লাহ চৌধুরী ওই হত্যাকান্ডের প্রধান আসামী তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ছত্তার চৌধুরীর ছেলে।আজ ২৮শে নভেম্বর মঙ্গলবার সাতকানিয়ার এই আলোচিত হত্যাকান্ডের বিষয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির ইন্সপেক্টর নুর আহমেদ।
জানাগেছে, সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নে ২০২২সালের ইউপি নির্বাচনে নৌকার প্রতীক না পেয়ে তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছিল শহিদুল্লাহ চৌধুরী বর্তমান বাজালিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে। সে সময় ইউপি নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হয় ফলে তাপস দত্তের পক্ষের আব্দুস শুক্কুর নামে এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়।ওই হত্যাকান্ডের এক নম্বর আসামী করা হয় তৎকালীন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগনেতা শহিদুল্লাহ চৌধুরীকে।
মামলায় অপরাপর আসামী গ্রেফতার হয়ে জেল খেটে কেউ কেউ জামিনে বের হলেও প্রধান আসামী শহিদুল্লাহ চৌধুরী ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ মঙ্গলবার ভোররাতে নগরীর খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সূত্র নিশ্চিত করেন।এদিকে ডিবির ওসি নুর আহমেদ আরো বলেন,গ্রেফতারের পর হত্যামামলার ওই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,তাকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী সাতকানিয়া থানায় হস্তান্তর করেন,কিন্তু উক্ত মামলা ডিবিতে তদান্তাধীন থাকায় ডিবি পুলিশ আবার সাতকানিয়া থানা থেকে নিয়ে গেল।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার