এমপি হওয়ার স্বপ্নে তিন বারের উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এমপি হওয়ার স্বপ্নে তিন বারের উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র দিলেন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। নিয়ম অনুযায়ী তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব,জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র দাখিল করেন। আবেদনপত্র গৃহীত হলে তার নাম উল্লেখ পূর্বক ওই উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে পরিপত্র জারি করবে স্থানীয় সরকার বিভাগ। জানা যায়, চন্দনাইশে-সাতকানিয়া আংশিক আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী মনোনয়ন পায়। তবে স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোন বাধা নেই-দল থেকে এমন নির্দেশনা আছে বিদায়, জনপ্রিয়তা যাচাই করতে এমপি হওয়ার স্বপ্নে স্বতন্ত্র থেকে আবদুল জব্বার চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান। এব্যাপারে তিনি বলেন, নেত্রী বলেছেন,স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোন বাধা নেই- দল থেকে এমন নির্দেশনা আছে। তাই জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে অংশগ্রহন করবো এবং আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চন্দনাইশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার লক্ষ্যে নির্বাচন করবো।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন