গজারিয়ায় আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা হয়।
সাবেক ছাত্রলীগের নেতা জিএস মহিউদ্দিন খান শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ( সি আই পি), মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধ্যাপক এর পরিচালক ডা. মাজহারুল হক তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, সাবেক গজারিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মিম, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনের নৌকা প্রতীকের বিকল্প নেই। মুন্সীগঞ্জ-৩(গজারিয়া-মুন্সীগঞ্ জ সদর) আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ , বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম শাহীন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুনর রশীদ মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied