ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৩:৫৮
মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুইদিন পর ইমান আলী (৬৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ইমান আলীর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। মঙ্গলবার(২৮ নভেম্বর) বিকেলে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
 
পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।২৫ দিন আগে ইমান আলীকে অপহরণও করা হয়েছিল। পরে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইমান আলী জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই গ্রামের মৃত হারান শেখের ছেলে। ঘিওর বাজারের পঞ্চরাস্তা মোড় এলাকায় তার হার্ডওয়্যারের দোকান রয়েছে।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ নূর-এ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ