চৌদ্দগ্রামে মাইক্রোবাস ভর্তি ৫০ কেজি গাঁজাসহ আটক ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস ভর্তি ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো; কক্সবাজার জেলার সদর থানার পাহাড়তলী গ্রামের রশিদ আলমের ছেলে মো: আবুল হাশেম, একই গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে মো: ফয়সাল ও বৈদ্যঘোনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহেদ হোসেন। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা বৈদ্দের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো: আবুল হাশেম, মো: ফয়সাল ও জাহেদ হোসেনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, ‘মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে’।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন