মানিকগঞ্জের ঘিওরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিবুল (২২) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে বরংগাইল - টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান।
এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আসিবুল(২২)।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। এবিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied