কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার
খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি ওসি।ইউনিলিভার বাংলাদেশের কয়রা উপজেলা অঞ্চলের গাড়িচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সাগর সাহা ইউনিলিভার বাংলাদেশের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুজন কয়রার বিভিন্ন দোকানে কোম্পানির পণ্য সরবরাহ করেছি। সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার ইসলামপুর গ্রামের চৌরাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে আমাকে স্থানীয় কয়েকটি দোকানে বিভিন্ন পণ্য পৌঁছে দিতে বলেন। এর দুই ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। আশপাশের দোকানগুলোতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাইনি। আজ সকালে তাঁর লাশ উদ্ধার হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত