ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাসহ ১৬ জন গ্রেফতার


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:৪৩

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতা সহ ১৬ জন কে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাট সহ পার্শ্ববর্তি আরও তিনটি জেলায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা রাতে যৌথ ভাবে  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  এবং বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ  আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট জেলা  পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।  

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মিটার/ ট্রান্সফরমার চুরি, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার ধাওয়াচিলা শাইলট্রি মৃত নছির উদ্দিনের ছেলে আঃ রশিদ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ, আটুল গ্রামের লোকমানের ছেলে লাভলু, কুয়াতপুর গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে মোসাদ্দেক মন্ডল, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আহসান হাবিব,উচাই গ্রামের মৃত হুজুর আলীর ছেল খানু ফকির, সরাইল গ্রামের মোখছেদের ছেলে সাইদুর, পেয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বি হাসান, ক্ষেতলাল উপজেলার রামপরা চৌধুরী পাড়ার মনির উদ্দিনের ছেলে তুহিন মন্ডল, আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের আসিদুলের ছেলে রায়হান কাজী, কালাই উপজেলার মহেষপুর গ্রামের আঃ করিম মন্ডলের ছেলে কাওসার রহমান, বেগুনগ্রামের সহিদুল ইসলাম এর ছেলে সোহাগ মন্ডল, আকলাপাড়া গ্রামের আঃ মন্ডলের ছেলে মেসবাউল ইসলাম, হাজিপুর সরকারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন, সিকটা মাদ্রাসাপাড়ার সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধলু ও নওগাঁ জেলার সদর উপজেলার নদীকুল চৌধুরী পাড়া এলাকার সাত্তার আলী দেওয়ানের ছেলে জালাল হোসেন।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম আরও জানান, তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা । এ সময় আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা মিটার ও ট্রান্সফর্মারসহ বিপুল পরিমান কয়েল, তামার তার এবং অন্যান্য চোরাই মালামাল উদ্ধার করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম এ মামুন খান চিশতি, ইশতিয়াক আলম,  জয়পুরহাট পল্লী বিদ্যুত সমিতির সহকারী মহা ব্যবস্থাপক আতিকুর রহমান, ডিবি ওসি শাহেদ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত