ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে যুবদল আহ্বায়কসহ আটক দুই


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:৪৪

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিরাজ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জামশেদ আলমের ছেলে। ফরহাদ মিরসরাই পৌরসভার  সাবেক কাউন্সিলর মৃত নুরুল আপচার।


চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন তাদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সিরাজ ও ফরহাদকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা