ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুর-৪ আসনে জাকের পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৪:২৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪-  আসনে জাকের পার্টির প্রার্থী রবিউল ইসলাম (রবি) মনোনয়ন পত্র দাখিল  করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ টার সময়  ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। জাকের পার্টির প্রতিক গোলাপ ফুল। রবিউল ইসলাম (রবি) জাকের পার্টি জাতীয় স্থায়ী কমটির সদস্য ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক, মাকসুদুর রহমান, ভাংগা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক, বায়েজিদ হোসেন, সদরপুর উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক জাহিদুর রহমান নান্না, চরভদ্রাসন উপজেলার সভাপতি রাজা হোসেন খাঁন, ছাত্রফ্রন্ট  ফরিদপুর সাংগঠনিক বিভাগ-১ এর সভাপতি, রানা অর্নব, সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ্জামান (মনির) সহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল শেষে রবিউল ইসলাম (রবি) বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সর্বাধুনিক উৎসবমুখর নির্বাচন চায় জাকের পার্টি।

তিনি আরো বলেন  ফরিদপুর-৪ আসন জাকের পার্টির জন্য গুরুত্বপুর্ন আসন। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালের নির্দেশক্রমে এ আসনে আমি প্রার্থী হয়েছি। উল্লেখ্য ফরিদপুর -৪ আসনে এবছর মোট ভোটার ৪ লক্ষ ৮৮ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৮৬১জন। নারী ভোটার রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৯৩৫ জন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন