চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকাল ৪:০০ টায় জেলা প্রশাসনের কার্যালয়ে এ কে এম গালিভ খান ও জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ কংগ্রেস সভাপতি ইমদাদুল হক বাদশা, কেন্দ্রীয় কমিটির সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, গোমস্তাপুর উপজেলা সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন ও সদস্য সাকির হোসেন জামিল হোসেন, বাংলাদেশ কংগ্রেস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । এর আগে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে জেলা চত্বরে হাজির হয়ে জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ই ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ই ডিসেম্বর ।
বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন- সুস্থ ও অবাধ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied