ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে নৌকার মনোনয়ন জমা দিলেন মাহবুবর রহমান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৫:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১১টায় উৎসবমুখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিন কাছে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। 

এর আগে মিরসরাই উপজেলা সামনে মনোনয়ন পত্র জামার পরে হাজারো জনতার উপস্থিতে নৌকার মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান রুহেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি শতভাগ আত্মবিশ্বাসী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মানুষ নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবে৷  মিরসরাই হবে একটি স্মার্ট আধুনিক মডেল উপজেলা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, সহ ১৬টি ইউনিয়ন চেয়ারম্যান, ২ পৌরসভার মেয়র সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান