বাউফলে দ্বাদশ সংসদ নির্বাচনে চারজনের মনোনয়নপত্র দাখিল
পটুয়াখালীর বাউফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারজনের মনোনয়নপত্র দাখিল করেছেন । গতকাল বৃহস্পতিবার সহকারী রিটার্নি অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ বাউফল উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি, বিশিষ্ট ব্যাবসায়ী হাসীব আলম তালুকদার(স্বতন্ত্র), জাতীয় পাটি থেকে মহসিন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ হাওলাদার(স্বতন্ত্র)। দুপুর ১২টার দিকে আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি সহকারী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন
। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ.স.ম ফিরোজ বলেন, এ নিয়ে আমাকে আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে ১০বার মনোনয়ন দিয়েছেন। ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এলাকায় যথেষ্ঠ উন্নয়নমূলক কাজ করেছি। আমার প্রচেষ্টায় বাউফল কলেজ এবং বাউফল হাইস্কুল জাতীয়করন করা হয়েছে। এলাকার স্কুল-কলেজ,রাস্তাঘাট এবং ব্রিজ-কালভার্টসহ প্রায় ২১শত কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। দেশের শহরের বাইরে একমাত্র বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এতে গ্রামের মেয়েরা নাসিং পড়ার সুযোগ পাবে। এর বাইরেও ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। তিনি সংসদ চলাকালীন ব্যতিত বেশী সময় দিয়েছেন এলকার জনগনের জন্য। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বাউফল বাসী আমাকে আবারো ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে তাদের পক্ষে কথার বলার জন্য।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগের সহ:সভাপতি ওউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, কেন্দ্রীয় আ.লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিযম বেগম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুর মোহাম্মাদ হাং, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ।
অপরদিকে বিকাল সাড়ে তিনটায় মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসীব আলম তালুকদার বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বিদেশ থেকে পালিয়ে এসে দেশের জন্য মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেছিলেন। আমি আ.লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম। আ.লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলাম।
এসময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার, জেলা আ.লীগের সদস্য জসিম উদ্দিন ফরাজী, দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বাউফল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied