ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত-৩


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ২:৩৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক সহ আরও দুই সিএনজি যাত্রী আহত হয়। নিহতরা হলো, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।  

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩০) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো.আবদুল্লাহ (৩০)।
 
স্থানীয় বাসিন্দা সানা উল্যাহ ওরফে লাল মিয়া জানান, বেলা ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর