ঘূর্ণিঝড় মিধিলির সময় সমুদ্রে নিখোঁজ সাঁত জেলে ১৩ দিন পর জীবিত ফিরে এসেছে
ঘূর্ণিঝড় মিধিলির সময় সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৭ জেলে জীবিত অবস্থায় বাড়িতে ফিরেছেন।
গত ১৫ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের আশাখালী মোহনা থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে যায় এমভি রহমাতুল্লাহ নামের একটি ট্রলার। সমুদ্রে যাওয়ার দুদিনের মাথায় ১৭নভেম্বর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার কবলে পরে সাঁতজন জেলে সহ নিখোঁজ হয়।
অনেক খোজাখুজি করেও এতদিন মিলেনি তাদের কোন সন্ধান। তবে নিখোঁজ এর ৪ দিন পরই সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে অন্য জেলেরা।
তাদের পরিবারের সদস্যরা এবং ট্রলার মালিক সহ বেশ কিছুদিন খোজখুজির পরে কোনো খোঁজ না পেলে আশা ছেড়ে দেন সবাই।
এদিকে নিখোজের ১৩ দিন পর শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলারে করে তাদের মৎস্য বন্দর আলিপুরে নিয়ে আসেন।
দুপুরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উদ্ধারহওয়া ৭ জেলে চিকিৎসা নিতে আসেন।
উদ্ধারকৃত জেলে হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকার কাজীকান্ধা গ্রামের বাহাউদ্দিনের ছেলে ওই ট্রলারের মাঝি তানমুন (৩৫) ও তানিম (৩০) এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আবু সালেহ, হৃদয়, আ. সালাম, রহমাত ও রাজিব। উদ্ধারহওয়া জেলে তানমুন জানান, ঘূর্ণিঝড়ের সময় আমাদের ট্রলার ডুবে গেলে আমরা ৪ দিন বোতল এবং গাছের সাহায্যে সমুদ্রে ভেসে ছিলাম,এরপরে ভোলার জেলেরা আমাদের উদ্ধার করে তাদের ট্রলার এ তুলে নেন,গভীর সমুদ্রে নেটওয়ার্ক না থাকায় আমরা পরিবারকে জানাতে পারিনি,গতপরশুদিন নেটওয়ার্ক এর ভিতরে আসলে ভোলার জেলেদের সহযোগিতায় পরিবারকে আমাদের খোঁজ জানাই এবং আজকে দুপুরে আলিপুর বন্দরে আসি।তিনি আরো বলেন,ঠান্ডা পানি আর ক্ষুধার্ত পেটে খুব কষ্ট করে আল্লাহর উপর ভরসা করে টিকে ছিলাম সমুদ্রে। এমভি রহমাতুল্লাহ ট্রলারের মালিক রহমাতুল্লাহ জানান,আমার ট্রলারের জেলেদের বিভিন্ন ভাবে খুঁজেছি আমরা,আজকে ১৩ দিন পরে তারা আমাদের মাঝে এসেছে এতে আমি এবং জেলেদের পরিবারের সবাই খুব খুশি,যদিও আমার ট্রলার টি গভীর সমুদ্রে তলিয়ে গেছে।
কুয়াকাটা২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুসলাদ সায়েম পুনম বলেন, হাসপাতালে নিয়ে আসা জেলেরা শারীরিক ও মানসিক ভাবে কিছুটা দুর্বল। তবে কিছু দিন বিশ্রাম নিলে সুস্থ হয়েযাবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied