মিরসরাইয়ে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৫ তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১লা ডিসেম্বর) মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সর্বমোট পরীক্ষার্থী ২০৯১ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে পরীক্ষা সম্পন্ন হয়।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লা রিপন, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, শান্তিনীড় পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মীর্জা জসীম উদ্দিন, মারূফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পৃষ্ঠপোষক নুরনবী ভূইয়া, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা সহ প্রমুখ।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মকছুদ আলম শাহীন, অভিযান ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন সহ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৫বছর অত্যন্ত দক্ষতা, সুনাম ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
Link Copied