ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: ঢাবি উপাচার্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১২-২০২৩ সকাল ৯:৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৭তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালীর জীবন দর্শন। সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা হোক সকলের লক্ষ্য। তিনি বলেন, হাক্কানী আঞ্জুমান শব্দের অর্থই হলো বিদগ্ধ তারকাদের সম্মিলন। আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির সেতু তৈরী করে। হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয় কলকাতার খাদেম, মুন্সী বদিয়ার রহমান, সাগুফতা ইয়াসমীন এমপি, ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রমাদান, ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়া মাসদুপে, প্রখ্যাত পরমানু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সাংস্কৃতিক বিভাগ এর। 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি' রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী জে. এল. ভৌমিক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর প্রতিনিধি স্বামী অদ্বেশানন্দ মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কৃতি সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস ও বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভেনঃ বুদ্ধপ্রিয় মহাথের প্রতিনিধি ও শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ভাই সিং বীর সিং, বাংলাদেশ ব্রাহ্মসমাজ এর সাধারণ সম্পাদক শ্রী রণবীর পাল, প্রমুখ।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী