মহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ১৩ হাজার কৃষক
২০২৩-২০২৪ বোরো মৌসুমে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর মহাদেবপুর উপজেলার ১৩ হাজার কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার। সরকারের এই উদ্যোগে খুশি কৃষক। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সুুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা চূড়ান্ত করেছে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নিয়ম-নীতি মেনে দ্রুত সময়ের মধ্যে কৃষকের হাতে সার-বীজ তুলে দেবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট ‘কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত’ থেকে এ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। তিনি জানান, উপজেলার নির্বাচিত ৭ হাজার ৭০০ কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ পাবেন ৫ হাজার ৩০০ কৃষক। প্রণোদনা বিতরণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকের তালিকা করা হয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার অধিক জমিতে উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের চাষ হবে বলে আশা করছেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত