জয়পুরহাটে সীমান্ত থেকে হিরোইন সহ ভারতীয় নারী আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৬শ গ্রাম হিরোইন সহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী।
২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে হাটখোলা ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করে। পরে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে ৬ শ গ্রাম হেরইন উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, বিজিবি হিরোইন সহ ভারতীয় নারীকে আটকের পর থানায় মামলা দিলে ওই নারীকে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied