ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ-১ আসনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৪:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ-০১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়নপত্রের সাথে এক ভাগ ভোটারদের স্বাক্ষরযুক্ত কপির মধ্যে একজন ভোটার তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে জানায়। ভোটারের স্বাক্ষর জাল করার দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এসময় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-১ আসন থেকে আওয়াম লীগসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, স্বাক্ষর করা পত্রে ১ ভাগ ভোটারদের মধ্যে ১০ জন ভোটার বাছাই করা হয়। তাঁর মধ্যে একজন ভোটার স্বাক্ষার করেননি বলে জানিয়েছেন। তাই বিধিমোতাবেক স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল ও আওয়ামী লীগ প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি কেটে দেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মুকসুদপুর উপজেলা পরিষদের চেযারম্যান পদ থেকে পদত্যাগ করেন মো. কাবির মিয়া। পরে তিনি গোপালগঞ্জ-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ