ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২-১২-২০২৩ বিকাল ৫:১৪

চট্রগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লোহার আঘাতে শ্রী ফল্লাহ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জিপিএইচ ইস্পাত রোলিং মিলসে কাজ করার সময় সন্ধ্যায় হঠাৎ লোহার আঘাতে গুরুতর আহত হন শ্রমিক শ্রী ফল্লাত। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘জিপিএইচ ইস্পাতে আঘাতপ্রাপ্ত হওয়া একজন শ্রমিক নিহত হয়েছেন। এখনই নাম-ঠিকানা জানাতে পারছি না।’

এ বিষয়ে চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত  বলেন, ‘জিপিএইচ ইস্পাতের এইচআর ম্যানেজার হাসান রিয়াদ আমাদেরকে বার্তা পাঠিয়েছেন যে একজন শ্রমিক আহত হয়ে মারা গেছেন। আমাদের পরিদর্শক কারখানাটি পরিদর্শন করবেন। তারপর জানাতে পারব। 

এ ব্যাপারে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল  বলেন, খবরটি আমি এখনো পাইনি। আমি বাইরে  এজন্য হয়তো পাইনি। খবর নিয়ে আপনাকে জানাতে পারব।’ 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন