ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে কলা গাছের সাথে শত্রুতা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১:১০

প্রায় প্রতিটি গাছে কিছুদিন পূর্বে কলা ধরেছে। ওই কলাগুলি শত্রুতাবশত কেটে নষ্ট করা হয়েছে এমন ধারণা কৃষকের। ঘটনাটি জয়পুরহাটের ‍আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামে ঘটেছে।

সরোজমিন কৃষকের কলা বাগানে গিয়ে দেখা যায়, প্রায় ১৪ শতাংশ জমিতে কলার বাগান। প্রায় প্রতিটি গাছেই কলা রয়েছে। তবে তা অর্ধেক কাটা অবস্থায়। বাকি অর্ধেক কলার অংশ নিচের মাটিতে পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী (গোয়ালপাড়া) গ্রামের জামাল উদ্দীনের ছেলে। 

ক্ষতিগ্রস্ত কৃষক মতিউর রহমান বলেন, ঘটনাটি গত রোববার রাতের কোনো এক সময় শত্রুতার জেরে কেউ করেছে। মঙ্গলবার সকালে জমিতে এসে দেখি এই অবস্থা। আজ সকালে বিষয়টি কৃষি অফিসে জানালে তারা এসে আমার জমিতে কলার এই অবস্থা দেখতে পান। আমি এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় জনপ্রতিনিধি সিদ্দীক কাউন্সিলর জানান, ঘটনাটি আমি শুনেছি এবং সরোজমিন দেখে এসেছি। এটি একটি দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষককে সুষ্ঠু বিচার পেতে আমরা সার্বিক সহায়তা করব।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ