মহাদেবপুরে ট্রাকে আগুন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বিত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার হাট চকগৌরি এলাকায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
জানা গেছে, ট্রাকটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরিতে ব্রিজের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। তবে ট্রাকে কোন মালামাল ছিলনা। রাত সাড়ে ১০ টার দিকে ট্রাকটিতে দূর্বত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস অফিস ইনচার্জ আশরাফুর রহমান বলেন, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি ব্রিজের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। দূর্বত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়। আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ট্রাকে কোন মালামাল ছিলনা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দূর্বিত্তের দেওয়া আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন