কুয়াকাটায় ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে রেলী ও আলোচনা অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এসডিজি অর্জন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি রেলী বের করা হয়। রেলী শেষে কুয়াকাটা সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং কুয়াকাটা পৌরসভার পৃষ্ঠপোষকতায় রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আবু তাহের ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিল রেহেনা পারভিন,ময়না বেগম, সাবেক কাউন্সিলর মোঃ ইসাহাক হাওলাদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন এডিডি ইন্টারন্যাশনাল'র প্রকল্প সমন্বয়কারী এ.এম ইকবাল। পৌর এলাকার আলোচনা সভায় তিন শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied