ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ গেজেট প্রকাশিত হওয়ায় ডাঃ দিলীপ কুমার রায় কে সংবর্ধনা দেয়া হয়েছে।


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৩:৯
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা-২০২৩ গেজেট পাশ হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান, হোমিও রত্ন ডা. দিলিপ কুমার রায় কে কুয়াকাটায় সংবর্ধনা দেয়া হয়েছে।
 
বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস্ এসোসিয়েশন ও হোমিওপ্যাথিক কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগের যৌথ আয়োজনে রবিবার বেলা ১১ টায় হোটেল বনানী প্যালেস প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএইচএমএস ডক্টরস্ এসোসিয়েশন বরিশাল বিভাগের সভাপতি ডা. মোঃ সৈয়দ সাইদুর রহমান কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। 
 
অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন, ডিডিএ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ জান্নাতুল ফেরদৌস। সার্বিক তত্বাবধানে ছিলেন বাহোবো বরিশাল বিভাগের বোর্ড সদস্য অধ্যক্ষ ডাঃ আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসকরা এক সময় অবহেলিত ছিলাম। আমরা ডাঃ হিসেবে পরিচয় দিতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে গেজেট প্রকাশিত হয়েছে। এ গেজেট প্রকাশের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মাননীয়প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ। তারা আরো বলেন, ডাঃ দিলীপ কুমার রায়সহ আরো অনেকে এ আইন পাশে সহায়তা করায় তাদেরকেও ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬