কোটালীপাড়ায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়াযয় ৩ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি হাজী মোঃ কামাল হোসেন শেখ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাবেদ আলী শেখ, সুধা রঞ্জন রায়, আবুল কালাম আজাদ, আঃ মান্নান শেখ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের সহ- সভাপতি রফিকুল ইসলাম তালুকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের কোটালীপাড়া ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। সেদিন বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দের জোয়ার। কেননা সে দিন কোটালীপাড়ার মানুষ মুক্তির স্বাদ পেয়ে দলে দলে রাস্তায় নেমে পড়ে। কোটালীপাড়া হয় হানাদার মুক্ত।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied