মহাদেবপুরে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী এলাকার একটি চাউল কলে গৃহবধু লাইলী বেগম (৪৮) নামে এক চাতাল শ্রমিককে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত মজিবর রহমান মেয়ে এবং স্বামীর বাড়ি একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামে। রোববার দুপুর দেড়টায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার হাট-চকগৌরী এলাকার মেসার্স উজ্জল চাউল কল ভাড়া নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছিলেন। সেখানে গত দুই মাস থেকে শ্রমিকের কাজ করতো গৃহবধু লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেনসহ কয়েকজন। শ্রমিকরা চাতালের আলাদা আলাদা ঘরে বসবাস করতো। পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধু লাইলী বেগমের শ্বাসনালী কেটে হত্যা করে তার স্বামী। রোববার সকাল ১০ টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পাশের অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করে। পরে ঘরের দরজা খুলে দেখে মেঝেতে গৃহবধুর মরদেহ পড়ে আছে। এরপর তারা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হাসুয়া দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত