ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য সম্পন্ন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩-১২-২০২৩ বিকাল ৬:২
অর্থের বিনিময়ে সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন করেছেন  কমিটির সভাপতি  বাবু মেম্বার  ওই মাদ্রাসার ইফতেদায়ী প্রধান ও গবেষণাগার/ল্যাব সহকারী পদে ২ নভেম্বর শনিবার পাতানো নিয়োগ বোর্ড বসানো হয়।
তথ্যনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি গ্রামের সরসকাটি দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী প্রধান ও গবেষণাগার/ ল্যাব সহকারি ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইবতেদায়ী প্রধান পদে ৫ জন ও গবেষণাগার / ল্যাব সহকারী পদে ৭ জন আবেদন করে। এদিকে গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে আর্থিক লেনদেনের মাধ্যমে গবেষণাগার / ল্যাব সহকারী পদে একই ইউনিয়নের জামায়েত নেতা ও একাধিক নাশকতা মামলার আসামী জব্বারের ছেলে জাহিদ হোসেনকে ৮ লক্ষ টাকার বিনিময়ে ও ইবতেদায়ী প্রধান পদে নজরুল ইসলামকে ৭ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পাতানো নিয়োগ  সম্পন্ন করা করা হবে মর্মে সংবাদ প্রকাশিত হয়। অবশেষে বস্তুনিস্ট সংবাদের সত্যতা প্রমাণ করে সংবাদে প্রকাশিত জাহিদ হোসেন ও নজরুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়। এ অপকর্মে সহযোগিতা করার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি ড. মোঃ আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান এক লক্ষ টাকা করে ঘুষ গ্রহণ করে। তবে নিয়োগ বোর্ডের ফলাফল ঘোষণা করার পর প্রকাশিত সংবাদ গুলো দেখিয়ে সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি ড. মোঃ আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান এ বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন।
উল্লেখ্য, ইবতেদায়ী প্রধান পদে পাঁচ জন আবেদন করলেও একটি মাদ্রাসার সভাপতি জানান প্রতিষ্ঠান থেকে তিনি একজন শিক্ষককে জোর করে সরসকাটি দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী প্রধান পদে নিয়োগ দিবেন, যা নীতিমালার  সুস্পষ্ট লঙ্ঘন।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই