ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বিএনপির সরকার উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে: বাহাউদ্দিন নাছিম


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩-১২-২০২৩ রাত ৯:৫১

দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপি সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। রোববার (৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তাদের জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড জনগণ প্রত্যাখান করেছে। এই কারণে তাদের হরতালও ব্যর্থ হয়, অবরোধও ব্যর্থ হয়। যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখান করে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপন করে। এই কারণে আমরা বার বার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে চায় জনগণ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক ভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ