ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামপুর-সাবরেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাইজুলের খুঁটির জোর কোথায়?


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ১:৫২

শ্যামপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাইজুল ইসলামের অনিয়ম দুর্নীতি থামছেই না। শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহায়ক (পিয়ন) তাইজুল ইসলামের রাজকীয় জীবনযাপন দেখে হতবাক সেবাগ্রহীতারা।

দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যেকটি বিষয়ে হস্তক্ষেপ করেন তাইজুল ইসলাম। এই অফিসে ঘুষের লেনদেনের শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রকও তিনি। তার কথা ছাড়া অফিসের একটি কাজও হয় না। কোটিপতি পিয়ন তাইজুল ইসলামের বিষয়ে অনুসন্ধান করে মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য। দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে প্রতিটি বিষয়ে ঘুষের টাকা লেনদেন করেন পিয়ন তাইজুল।

তার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে অফিসে রান্নাবান্নর কাজে ১০ হাজার টাকা মাসে বেতনের বাবুর্চি রাখা হয়েছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে টাকা রোজগার করে তাইজুল ইসলাম আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তার বহুতল ভবনে মালিকানা, জমি ও ফ্লাট কেনার বিষয়ে ইতিপূর্বে আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন মানবাধিকার কর্মী। তারপরেও অদৃশ্য খুঁটির জোরে বারবার থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে শ্যামপুর-সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত অফিস সহায়ক তাজুল ইসলাম দৈনিক সকালের সময় কে জানান, আমি একজন ছোট কর্মচারী আমার পক্ষে অনিয়ম দুর্নীতি অসম্ভব। সেবাগ্রহীতাদের প্রশ্ন তাহলে শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাইজুল ইসলামের খুঁটির জোর কোথায়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি