তাড়াশে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয়ভাবে এই দিবস পালন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক আলোচনায় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, থানা অফিসার ইনজার্চ ফজলে আশিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান, ফায়ার সাভিসের সাব-অফিসার রেজাউল করিম, পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যনেজার আশরাফ উদ্দিন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা প্রসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ অনেকে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ