জয়পুরহাটে সৈয়দ আলী হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার
জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামের সৈয়দ আলী আকন্দ (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার ৭২ ঘন্টার মধ্যে হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতারসহ লুন্ঠিত আংশিক টাকা ও জমির দলিল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
গ্রেফতারকৃরা হলেন, কালাই উপজেলার শিকটা গ্রামের আকামুদ্দিনের ছেলে হারুনর রশীদ, শিকটা স্কুল পাড়ার আবু তালেব ফকিরের ছেলে (গ্রাম পুলিশ) সুজন মিয়া (২৩), মোবারক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওয়াজেদুল (৩৫) ও শিকটা সাখিদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে নাজির হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ১ ডিসেম্বর ভোরে জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিকটা গ্রামের নিজ ঘরের শয়ন কক্ষে ভোরে দূবৃত্তরা বৃদ্ধ সৈয়দ আলী আকন্দকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের হলে কালাই থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, ডিবি ওসি শাহেদ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতোমধ্যে লুন্ঠিত দুই লাখ টাকার মধ্যে ৬২ হাজার ৫০০ টাকা ও জমির দলিল উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ