ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের মামলায় ছেলে কারাগারে


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:১

নিজ মাকে অমানবিক নির্যাতনের দায়ে পটুয়াখালীর দুমকীতে বয়োবৃদ্ধ মা মোসা. সমের্তবান এর দায়ের করা মামলায় বড় ছেলে সেলিম সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার(৪ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. ইউসুফ আলী'র আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন। বিষয়টি আলোর সময়কে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আল আমিন। 

জানা যায়,  উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের স্ত্রী সমের্তবান এক সময় বড় ছেলে সেলিম সিকদারের নতুন বাড়িতে থাকতেন।  জমিজমাকে কেন্দ্র করে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হলে ছোট ছেলে আশিকুর রুমন ও সুমন সিকদারের কাছে পুরান বাড়িতে চলে যান। নির্যাতনের কথা এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানালেও কোন বিচার পাননি বলে অভিযোগ করেন। তাঁর ওই ছেলে কোনো খোঁজ-খবর নেয় না, টাকা পয়সা দেয় না। উল্টো এ বছরের ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে তার স্ত্রী নাসিমা বেগম ও ছেলে নূরে আলম সিকদারসহ এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী পুরান বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে  তিনি ও তাঁর ছোট ছেলে রুমন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত ২৯ নভেম্বর মা মোসা. সমের্তবান বাদী হয়ে চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট  আদালতে মামলা দায়ের করেন। মায়ের দায়ের করা মামলায় ছেলে সেলিম সিকদার আত্মসমপর্ণ করলে তার জামিন না মঞ্জুর করে মো. ইউসুফ আলী'র আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, শনিবার(২ নভেম্বর) ছেলে ও মা উভয়ই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস