মুন্সিগঞ্জ ৩ আসনে নৌকা প্রার্থীসহ ১০ পার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৭৩- মুন্সীগঞ্জ ৩ আসনে (গজারিয়া- মুন্সীগঞ্জ সদর) দাখিল করা ১১ জনের মনোনয়নপত্র এর মধ্যে ১০টি বৈধ ও ১টি বতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র এর বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর রিপন এ ঘোষণা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মৃনাল কান্তি দাস, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী আজিম খান, জাতীয় পার্টি এ এফ এম রফিকউল্লাহ সেলিম, স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাবুল মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোঃ ওমর ফারুক, বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বি এস পি ) দুলাল হোসেন মন্ডল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মোঃ শাহিন হোসেন, জাকের পার্টি শামীম হাওলাদার মোল্লা।
আয়কর রিটার্ন দাখিল না করার কারণে মমতাজ সুলতানা মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর রিপন বলেন ১৭৩ মুন্সিগঞ্জ ৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকল নিয়ম মেনে প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা মঙ্গলবার ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ