ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ১:৪৮

মাগুরার শালিখা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে উফশী ধান প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ২শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০.৩০ উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন শালিখা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শালিখা  উপজেলা পরিষদের চেয়ারম্যান  এ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী উপস্থিত থেকে কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদারসহ , বিভিন্ন ব্লকে কর্মর উপসহকারী কৃষি কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানী, আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শালিখা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সুবিধাভোগী প্রতি কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, উপজেলার মোট ৩,২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ১৬ হাজার কেজি ধানের বীজ, ৩২ হাজার কেজি ডিএপি সার ও ৩২ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা