হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চালক ও সহযোগী নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে দুইটি ট্রাকের সংর্ঘষে চালক মোঃ আলমগীর ( ৩৫) ও সহকারী রুবেল ( ২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকার বাসিন্দা।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার ভোরে উক্ত স্থানে পাথর ও রবারবাহী দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবার বোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দূর্ঘটনা কবলিত ট্টাক দুইটি আটক করেন।
সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আনিসুর রহমান।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied