জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
জয়পুরহাটের সীমান্তে গত ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মুল্যের বিপুল পরিমান মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবির দিনাপুর সেক্টরের তত্বাবধানে ও জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেন্সিডিল, লুজ ফেন্সিডিল সাড়ে ৩২ লিটার, ইয়াবা ৪৩ হাজার ৪৬৯ পিস, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস, প্রায় ১০ হাজার বোতল মদ, গাজা ৩৮৫ কেজি, হেরোইন ৩৯২ গ্রাম, এমকেডিল, ফেয়ারডিল ১৯ হাজার ১০২ বোতল, ইস্কাপ সিরাপ, বিয়ার, কফিডিল, ফেন্সিগ্রীপ ও যৌন উত্তেজক সিরাপ সাড়ে ৭ হাজার বোতল ও বিড়ি ৬৬৩ প্যাকেট। যার আনুমানিক বাজার মূল্য ১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।পরে সেগুলো আগুনে পুড়িয়ে ও মাটিতে পুতে ফেলা হয়
এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দীন ও জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
তারা তাদের বক্তব্যে মাদক থেকে মুক্ত থাকতে সরকারের চেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজিনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকার আহবান জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied