ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী জয়নুল উৎসব


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৪:৩৭
মঙ্গলবার অর্থাৎ ৫ ডিসেম্বর সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে দুইদিনব্যাপী জয়নুল উৎসব-২০২৩ শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উৎসবের শুরু হয়।
 
উৎসবে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় জয়নুল উৎসবের মতো আয়োজিত অনুষ্ঠানকে স্বাগত ও সাধুবাদ জানায়। আমাদের সংস্কৃতি হচ্ছে বাঙালির প্রাণভোমরা, বাঙালিকে বাঁচিয়ে রাখবে চিরদিন, চিরকাল। আমাদের হাজার বছরের সংস্কৃতির মূলে যারা কাজ করেছেন, যারা ধারণ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন জয়নুল আবেদিন। আমাদের চারুকলার যে ধারণা, আমাদের শিল্পকলার যে ধারণাটি এটি বহু আগে থেকেই বাঙালি সংস্কৃতিতে প্রবাহমান। কিন্তু জয়নুল আবেদিন আমাদের এই চারুকলাকে এমন মাত্রায় নিয়ে গেছেন যে কারণে আজকে আমাদের চারুকলার যে বিদ্যা সেটা আমাদের অনেক বেশি অণুপ্রাণিত করে। 
 
জয়নুল আবেদিনের  অবদানের কথা স্মরণ করে উপাচার্য বলেন, আমাদের এই পূর্ব অঞ্চল পরবর্তীকালে বাংলাদেশে এই অঞ্চলে যারা শিল্পচর্চা করেছেন তাদের পথিকৃৎ ছিলেন জয়নুল আবেদিন। বাঙালিদের মধ্যে শিল্পচর্চা করবার ক্ষেত্রে নানা রকমের কূপমন্ডুকতা ছিল, পশ্চাৎপদতা ছিল, চারিদেক না না রব ছিল-এই না-এর বৃত্ত যে কয়েকজন ভাঙতে পেরেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন জয়নুল আবেদিন।
 
চারুকলার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি  বলেন, মানুষের সভ্যতার যে ইতিহাস সেখানে চারুকলাকে সভ্যতার সূচনা থেকে আমরা পেয়েছি। আমরা যে একটা দাগ দেই, প্রস্তরে লেখা দেখেছি সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় চারুকলা আমাদের সভ্যতার সূচনাতে আছে। চারুকলা দিয়ে প্রতিবাদ করা হয়েছে। তাই চারুকলার শিক্ষার্থীদের বিশ্বমানব হয়ে গড়ে উঠতে হবে। তাদের মধ্যে এই শক্তিটি থাকতে হবে।    
 
চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান