ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৫-১২-২০২৩ রাত ১০:৪৭
নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা ও ১২ টি মোবাইল জব্দ করা হয়।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জরিমানা করে জব্দকৃত টাকা বাজেয়াপ্ত করে জামিন দেয়।  এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার  কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াডিরা হলো, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন ওরফে মহিন(৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান ওরফে মাসুদ(৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ।  তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আদালতে সোপর্দ করা হয়।  
 
অপর এক প্রশ্নের জবাবে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশত, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর