মিরসরাইয়ে আসামী বহনকারী গাড়ির ড্রাইভার যখন আসামী হতে যাচ্ছে
মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদীঘি বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামে এলাকার হাজি মুজিবুল হক মেস্ত্রী বাড়ির এনামুল হকের স্ত্রী।
নিহতের ছেলে মহিউদ্দিন বলেন,'আমার মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ডাক্তার দেখিয়ে ফিরার পথে দূর্ঘটনায় পড়ে।
ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে পুলিশের আসামী বহনকারী একটি হাইস গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোমিতা রায় জানান, দুর্ঘটনায় কবলিত নারী হাসপাতালে আনার পূর্বে মারা গেছে। শরীরের বেশ কয়েটি স্থানে আঘাত পেয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন , চট্টমেট্রো- চ- ৫১১৭৯২ এই নাম্বারে গাড়ির চালক মোহাম্মদ আল মামুনকে গাড়িসহ আটক করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান