ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত
৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরতন ডিসি কোট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিনটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসনেসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহীনি ও মিত্রবাহিনীর আক্রমনে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তার দোসররা। আকাশে উড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম ও গ্রামান্তরে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন