ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় দেড় কেজি স্বর্ণের গহনাসহ আটক-১


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৬-১২-২০২৩ বিকাল ৫:৫৪
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনাসহ পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ । বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়কে এ অভিযান চালিয়ে ৬টি প্যাকেটে মোড়ানো এ স্বর্ণের গহনাসহ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী আবু সাঈদ (৪২) লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, এদিন সকালে গোপনে সংবাদ পাওয়া যায় দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়ক ব্যবহার করে স্বর্ণ অথবা মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় যাবে। এ সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একদল ডিবি সদস্য উল্লেখিত স্থানে পৌঁছায়। এসময় একজন মোটরসাইকেল চালক সীমান্ত এলাকা দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তাকে থামতে বলায় তিনি পালাতে থাকেন। সে সময় ডিবির সদস্যরা তাকে আটক করে। এরপর আটককৃত আবু সাঈদের দেহ তল্লাশি করে ৬টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট থেকে স্বর্ণের গহনার সন্ধান মেলে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনার মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা।  এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা এবং উদ্ধার করা স্বর্ণের গহনা  চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ