ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৩:১৫

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার আর্থিক সহযোগিতা নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ‍আগস্ট) শহরের বাসস্ট্য‍ান্ডের সাদেক হোটেলের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক, ট্র্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি সুজন আলী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনের কমিটির মেয়াদ গত এপ্রিলে শেষ হয়ে গেলে নতুন করে নির্বাচনের জন্য তফশীল ঘোষণা করা হয়। সে অনুযায়ী মনোনয়ন বিতরণ, গ্রহণ ও প্রতীক বরাদ্দ হলেও কোভিড-১৯-এর কারণে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এ অবস্থায় বিদায়ী কমিটির সভাপতি জয়নুদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে রবি বিভিন্ন জায়গায় সরকার ঘোষিত লকডাউনে প্রণোদনার আর্থিক সহযোগিতা নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান। এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ে এ বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে চিঠি প্রেরণ করেন। এতে সংগঠনের শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়। সদর উপজেলা নির্বাহী অফিসে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ প্রণোদনার ৬ হাজার শ্রমিকের নামের তালিকা প্রেরণ করে। সে অনুযায়ী ৬ হাজারের মধ্যে ৩ হাজার ৫০০ জনের মতো শ্রমিক ইতোমধ্যে ত্রাণসহ প্রণোদনার টাকা গ্রহণ করেছেন। কিন্তু বিদায়ী সভাপতি জয়নুদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে রবি বিভিন্ন জায়গায় শ্রমিকরা প্রণোদনার টাকা পাননি বলে গুজব, মিথ্যাচার ও আপত্তিকর কথা ছড়াচ্ছেন।

এ অবস্থায় সংগঠনের সাবেক সভাপতি সুজন আলী বর্তমান সরকারের শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, সেই সাথে সংগঠনের সুনাম ও সম্মানহানী ক্ষুণ্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে