ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় বৃষ্টিতে সরিষার ক্ষতির আশঙ্কা করছেন কৃষক


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ২:১৯
মাগুরার শালিখা উপজেলায় গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রবি শস্যসহ শীতকালীন সবজি ও বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও সরিষাতে আশার আলো দেখছিলেন কৃষকেরা। কিন্তু আজ ৭ডিসেম্বর সকালের বৃষ্টিতে সরিষা ক্ষেতে পানি জমায় সে আসা কিছুটা ফিকে হয়ে গেছে কৃষকের। এখন তারা সরিষার ক্ষতির আশঙ্কা দেখছেন। 
 
উপজেলা কৃষি দপ্তর থেকে জানা যায়, উপজেলায় এবার চলতি মৌসুমে ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক আশরাফুল আলম বলেন, পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি, প্রায় জমিতেই সরিষায় ফুল এসেছে কিন্তু দুইদিন ধরে বৃষ্টিতে সরিষার ক্ষতি হতে পারে। 
 
অপর কৃষক আসাদ মোল্যা বলেন, এবারও ৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ভালো ফলনের আশাও দেখছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সরিষা খেতে পানি জমলে সরিষা ঘরে উঠবে কিনা সে আশঙ্কা করছি।
 
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ 
মোঃ আলমগীর হোসেন বলেন, উপজেলায় এবার ৬ হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এর মধ্যে এক তৃতীয় অংশ জমিতে ফুল এসেছে। বৃষ্টি শেষ না হলে ক্ষতির সম্ভাবনা আছে। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা