ঠাকুরগাঁওয়ে সরকারি অনুদান দেয়ার প্রলোভনে অর্থ আদায় : নারী গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি অনুদান দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহানাজ পারভীন (৩৫) সদরের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. লাবলুর স্ত্রী। এর আগে ওই রাতেই জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া ডোডাপাড়া গ্রামের আমিন হোসেনের ছেলে মো. ফারুক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহানাজ পারভীনসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১০ ডিসেম্বর মামলার বাদীর মা রেনু বেগমকে ভিজিডি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে ১৩ হাজার টাকা হাতিয়ে নেয় গ্রেপ্তারকৃত শাহানাজ পারভীন। এছাড়াও সদরের জগন্নাথপুর ইউনিয়নের ৯৬ জন গরিব-অসহায় ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা কৌশলে হাতিয়ে নেয় শাহানাজ পারভীন। টাকা হাতিয়ে নেয়ার পর থেকে স্থানীয় মানুষজন ভিজিডি কার্ডসহ অন্যান্য সরকারি অনুদানের কার্ড দেয়ার জন্য শাহানাজ পারভীনকে চাপ দিতে থাকলে সে টালবাহানা শুরু করে।
ওসি আরো বলেন, গত সোমবার দুপুরে জগন্নাথপুরের সিংগিয়া ডোডাপাড়া গ্রামের বাসিন্দা মিথিলা আক্তার কৌশলে শাহানাজ পারভীনকে তার বাড়িয়ে নিয়ে আসে। ওই বাড়িতে আসার পর স্থানীয় লোকজন শাহানাজ পারভীনকে ঘিরে ধরে এবং ভিজিডি কার্ডসহ অন্যান্য সরকারি অনুদানের কার্ডের জন্য তাকে চাপ দেয়। এ সময় শাহানাজ পারভীন স্থানীয় লোকজনের টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করে। খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে শাহানাজ পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ