ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতির সংবাদ সম্মেলন


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৭-১২-২০২৩ বিকাল ৫:৩১

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতাকে মামলায় ফাঁসাতে টাকার বিনিময়ে তার প্রতিপক্ষকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাউস আলী শেখ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সব অভিযোগ করেন। গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ অক্টোবর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ ওই গ্রামের কবির ফকির ও সাইফুল ফকির একটি মারামারির একটি কল্পকাহিনী করে তৈরি করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে চলেছে। ওই ঘটনার পর সেই দিনই কবির ফকির ও সাইফুল ফকির অত্র হাসপাতালের কতিপয় অসাধু কর্মচারীদের যোগসাজসে নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের ডাঃ ফারুক আহমেদকে টাকার বিনিময়ে ম্যানেজ করে ভুয়া সার্টিফিকেট নিয়ে গোপালগঞ্জের আমলী আদালতে তিনি সহ ৯-জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভিকটিমের এক্সরে, সিটিস্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা- নীরিক্ষা না করেই  ভুয়া এ মেডিকেল সনদ প্রদান করেন। এতে তিনি এবং তার এলাকার নিরীহ লোকজন একটি ভিত্তিহীন ও বানোয়াট মামলায় আসামী হয়েছেন। এ সময় তিনি আরো বলেন, এর আগেও আরএমও ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে সনদ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। সংবাদ সম্মেলনে তিনি ভুয়া মেডিকেল সার্টিফিকেট বাতিল সহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এসময় সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্হিত ছিলেন হুমায়ুন কবির টুলু, মফিজুর রহমান মিটু, সুজাউর রহমান, কাবুল শেখ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ। এবিষয়ে অভিযুক্ত ডাঃ ফারুক আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি রোগীকে যেভাবে পেয়েছি সেভাবেই মেডিকেল সার্টিফিকেট দিয়েছি।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ